কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার জয়খালী গ্রামের কালর্ভাটের উপর থেকে ৭০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে বরিশাল ডিবি পুলিশ।
আটকৃত মোঃ সাইফুল ইসলাম উপজেলার দক্ষিন আউড়া গ্রামের মোঃ মহারাজ মৃধার পুত্র বরিশালের ডিবির ওসি মনিরুজ্জামানের নেতুত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করে।










