ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিচারক ও আইনজীবিদের সাথে মতবিনিময় সভা করেন হাই কোর্টের বিচারপতি, মোঃ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভার পূর্বে তিনি ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রাথীদের জন্য বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
শনিবার সকাল ১০ টায় আদালত প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্টের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান। ৪৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে ঝালকাঠি গণপূর্ত অধিদপ্তর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুলসহ অন্যান্য বিচারকবৃন্দ।
পরে জেলা ও আইনজীবী সমিতির হলরুমে বিচারাধীন মামলা দ্রæত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভা করেন প্রধান অতিথি বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম, নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হামিদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাাহ পনির, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমডি শামীম আহম্মেদ, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান, মোঃ মনিরুজ্জামান, নলছিটি সহকারী জজ আদালতের বিচার পল্লবেশ্বর কুন্ড, রাজাপুর সরকারি জজ আদালতের বিচারক সৌরভ রায় মিঠু প্রমুখ।সভায় বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান মামলা দ্রæত নিষ্পত্তির জন্য স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার জন্য সরকারি কৌশলী ও আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।










