কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত সোমবার (১৫ মে) জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা।
৫২ মৌজার খলিফা হযরত আব্দুল জব্বার মিয়াজী (রহঃ) এর প্রতিষ্ঠিত শতবর্ষী প্রাচীন প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার ও শ্রেষ্ঠ মাদ্রাসা বাছাই কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান এবং মাধ্যমিক শিক্ষ অফিসার মু. আনোয়ার আজিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলামের সমন্বয় গঠিত বাছাই কমিটি চিংড়াখালী সিনিয়র মাদ্রাসাকে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত করেন।










