কাঠালিয়া প্রতিনিধিঃ
“ ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ২২-২৮ মে ২০২৩ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।
আজ ২২ মে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান। এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে অনলাইনে ই-নামজারীকৃত কপি উপকার ভোগীদের মাঝে বিতরণ ও লাল ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর অনুষ্ঠানিক উদ্ভোধন করেন অতিথিরা।










