বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে এক কিশোরী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে ।
কিশোরীর নাম মোসাম্মৎ মারিয়া আক্তার(১৪) ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বড় অঙ্কুজানপাড়ার বাসিন্দা আব্দুল হামিদ এর দ্বিতীয় কন্যা মারিয়া। মারিয়ার বাবা সুদূর বিদেশ ওমান থাকেন। সংসারে মারিয়ার মা এবং তার দুই ছেলে নিয়ে গ্রামে তাদের বসবাস।
তালতলীর ফাতেমা-তুজ-জোহরা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের একজন নিয়মিত ছাত্রী ছিলেন মারিয়া।
ঘটনার দিন গত ১৭.০৫.২৩ ইং বুধবার বিকেল বেলা মাদ্রাসার একটি কক্ষে বসে বিষ পান করে ওই ছাত্রী। তাৎক্ষনিক তাকে আমতলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। বিষয়টি পুলিশকে জানালে মরদেহ আমতলী থানায় নিয়ে যাওয়া হয়, এবং পরের দিন মরদেহটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। কিশোরীর বিষপানে আত্মহত্যার বিষয়টি আমতলী সদর হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।










