কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (১৫ মে) জাতীয় শিক্ষা সপ্তাহে মোঃ জলিলুর রহমান উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন। তিনি কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) বাছাই কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান এবং মাধ্যমিক শিক্ষ অফিসার মু. আনোয়ার আজিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলামের সমন্বয় গঠিত বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) মোঃ জলিলুর রহমান আইসিটি, কম্পিউটার ও সৃজনশীল কারিকুলামে মাস্টার ট্রেইনার হিসাবে নিয়োজিত আছেন। প্রথমে তিনি প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় গঠিত বাছাই কমিটিতে বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
উল্লেখ্য ২০০৩ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং উপজেলায় আরও চার বার ধারাবাহিক ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।










