বরিশাল প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বালিকাকে ধর্ষন মামলার এজাহারভূক্ত প্রধান আসামী সাকিলকে প্রেফতার করছে র্যাব। বরিশাল র্যাব-৮ ও ঢাকা র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৭ মে) বরিশাল র্যাব ৮ সদর দপ্তরে মিডিয়া রুমে র্যাবের কমান্ডিং অফিসার লে:কর্ণেল মাহামুদুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন , মামলার এজাহারভুক্ত একমাত্র আসামী মোঃ সাকিলকে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭ টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠী এলাকার ১২ বছরের মেয়ে খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এসময় একই এলাকার মৃত নুরুর ছেলে সাকিল তাকে অনুসরন করে।
পথিমধ্যে রাজাপুর বাইপাস মোড় থেকে তুলে নিয়ে মুখে গামছা বেধে সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষন করে পলিয়ে যায়। পরবর্তীতে ভূক্তভোগীর পিতা সাকিল (২২) কে আসামী করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।










