ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে নাচ, গান, কবিতা আবৃতি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, অভিনয় ইত্যাদি ১৬টি বিষয়ে প্রতিযোগীতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগীতায় উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।










