কাঠালিয়া প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী এইচ, এম সাইফুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোসাঃ হালিমা খাতুন প্রমূখ।










