ঝালকাঠি প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝালকাঠিতে শনিবার সকাল থেকে আকাশ মেঘাছন্ন রয়েছে। সব মিলিয়ে গোমট আবহাওয়া বিরাজ করছে জেলা জুড়ে।
এদিকে সাধারণ মানুষকে সচেতন করতে শুক্রবার রাতে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের পক্ষ থেকে শহরে মাইকিং হয়েছে।
জেলায় ৬১ টি সাইক্লোলন সেন্টার প্রস্তুত রাখা হলেও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কেউ যায়নি। এদিকে সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষের মধ্যে ঘূর্ণিঝড় মোখার আতঙ্ক দেখা দিয়েছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
৬১টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে। এছাড়াও ৩৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছা সেবককে প্রস্তুত রাখা হয়েছে।
সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের বাসিন্দারা জানায়, ঝড়-বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ আসলে তারা খুবই আতংক থাকে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতমধ্যে দুইটি সভা করা হয়েছে। আজ সকাল ১১ টায় আর একটি সভা আহবান করা হয়েছে।










