ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলি, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও হঠাৎ করে ৩টি খুনের ঘটনায় পরিস্থিতিকে নাড়া দিয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝালকাঠি শহরে অবৈধ অটো ও ইঞ্জিন চালিতা রিক্সার সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি শহরে মানুষের চেয়ে অবৈধ যানবাহনের সংখ্যা এবং দৌরাত্ব বেশি। ঝালকাঠি পৌরসভায় যে যার ইচ্ছেমত যানবাহন কিনে রাস্তায় বের করছে। পৌরসভাসহ সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ভ‚মিকা না পালন করায় বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হয়েছে
ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (এপ্রিল) ৫৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২টি অরাজনৈতিক খুন, ১টি ধর্ষন, ১টি নারী নির্যাতন, পুলিশ আক্রান্তের ঘটনায় ১টি, সিধেল চুরিসহ ৪টি চুরির ঘটনা, ১টি অগ্নিসংযোগের ঘটনা, ১২টি পারবারিক সংঘাতজনিত মারামারি, ১৯টি মাদক আইনে এবং অন্যন্য ১৬টিসহ ৫৮টি মামলা দায়ের হয়েছে। এসময় ৮৮জনকে গ্রেফতার করা হয়েছে। এর পূর্বের মাসে (মার্চ) মামলার সংখ্যা ছিল ৬৬টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৮০ জন।










