ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০৮ হজ¦ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ইসলামী ফাউন্ডেশন। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানা। প্রশিক্ষণ কর্মশালায় ঝালকাঠি ও পিরোজপুর জেলার হজ¦ যাত্রীরা অংশ নেন। ধর্মমন্ত্রণালয়ের অধীনে ঝালকাঠি ইসলামী ফাউন্ডেশন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, এ বছর ঝালকাঠি জেলা থেকে ২০৮ জন এবং পিরোজপুর জেলা থেকে ১০০ জন হজ¦ করতে সৌদি আরব যাবেন।
ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, বিশেষ আলেম মাওলানা মো. মশিউর রহমান ও হাব প্রতিনিধি মাওলানা আব্দুল গফ্ফার খান হজ¦ যাত্রীদের মৌলিক ধারণা ও নির্দেশনা প্রদান করেন।










