বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যুদ্ধ অপরাধের অভিযোগে তিন জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব (৮) । সোমবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছাহেরাবাদ গ্রামের মৃত নাদের আলী খানের ছেলে ফজলুল হক খান (৭০), মৃত আব্দুল করিমের ছেলে মোঃ ইউসুফ আলী (৭৫), ও পাথরঘাটা সদর ইউনিয়নের ছোটটেংরা গ্রামের তামিজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৬৯)।










