বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে কয়েকটি শিশুর সাথে এক সঙ্গে খেলছিল মরিয়ম। এর একপর্যায় সবার অগোচরে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে শিশুটিকে বেশ কিছু সময় বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন।
খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরে পানিতে ভাসমান ও নিথার অবস্থায় মরিয়মকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা, সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










