জনতার খবর ডেস্কঃ হজযাত্রীদের সৌদি যাওয়ার আগে সাতটি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সনদ সংগ্রহ করতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩০ এপ্রিল রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে এ তথ্য জানা যায়।
যেসকল পরীক্ষা করতে হবে:
(i) ECG.
(ii) X-ray Chest.
(iii) CBC with ESR.
(iv) Urine (R/M/E).
(v) Blood Group.
(vi) RBS.
(vii) Serum Creatinine.
ক) হজযাত্রীকে Covid-19 এর পূর্ণ ডোজ টিকা গ্রহণ করে টিকা সনদ সংগ্রহ করতে হবে।
(খ) Meningitis এবং Influenza টিকা গ্রহণ করেত হবে।
(গ) সৌদি আরবের চাহিদা সাপেক্ষে কলেরা টিকা গ্রহণ করতে হবে।
উপযুক্ত টিকা গ্রহণপূর্বক ই- হেলথ সার্টিফিকেট গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।












