কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রাতে উপজেলার কচুয়া নিউ সুপার মার্কেটের হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত্র সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নয় জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ চেয়ার বিতরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাইনুল হোসেন সজল, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ । রুবেল সমাজ কল্যাণ ও যুব ক্রীড়া সংঘ এ সভার আয়োজন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত্র সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল এ নিয়ে শৌলজালিয়া ইউনিয়নসহ কাঠালিয়া উপজেলায় ৫৯টি হুইল চেয়ার বিতরন করেন।










