বরিশাল প্রতিনিধিঃ
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে দানবাক্স চালু করা হয়েেেছ। রমজানের প্রথম জুম্মার নামাজের আগে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন দানবাক্স চালু করেন।
বুধবার সকালে জেলা প্রশাসক জানিয়েছেন, মসজিদের যাবতীয় রক্ষণাবেক্ষণের খরচ স্থানীয়ভাবেই বহন করতে হবে। তাই দানবাক্স চালু করা হয়েছে। পরবর্তীতে রমজানের ২৯ দিনে মোট চারটি জুম্মা ও দুটি ঈদের জামাতে দানবাক্স চলমান থাকে। যা থেকে সর্বমোট প্রায় এক লাখ টাকা আয় হয়েছে।
সূত্রমতে, নগরীর আমতলা মোড়ে সিএন্ডবি কলোনীখ্যাত সরকারি কমর্চারীদের অবাসন এলাকায় নবনির্মিত মডেল মসজিদে একসাথে প্রায় দেড় হাজার মুসুল্লী নামাজ আদায় করতে পারেন। পবিত্র মাহে রমজানের আগেই গত ১৫ মে এই মডেল মসজিদের উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










