কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় জানশরীফ গণগ্রন্থাগার ও তথ্যসেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে দুইশত বত্রিশ জন নারী পুরুষের মাঝে ঢাকাস্থ ব্যবসায়ী সাফায়েত আলমের আর্থিক সহযোগীতায় এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জানশরীফ গণগ্রন্থাগার ও তথ্যসেবা কেন্দ্রে’র প্রতিষ্ঠাতা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল।
শৌলজালিয়া হক্কোনুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মোঃ মঞ্জিল মোর্শেদ প্রধান অতিথি হিসেবে এ সব উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ জাকির হোসেন খান, তোফাজ্জল হোসেন খলিফা, মাইনুল হোসেন স্বজলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা।










