কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আশ্রয়ন- ২ প্রকল্পে পুনর্বাসিতদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার সকল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের পুনর্বাসিতদের মাঝে প্রদান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এ ঈদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
কাঠালিয়া উপজেলা পরিষদ এর অর্থায়নে ৪৭৭ টি পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ ও সাবান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আঃ হালিম প্রমূখ।










