কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ ১৭ এপ্রিল বিকাল ৪টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার প্রমূখ। ।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










