বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে পটকা ফুটানো নিয়ে বিরোধে তিন কিশোরের মারধরে আরেক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী বেপারী নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপারীর ছেলে। ১৪ বছরের এই কিশোর ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিল।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হাজেরা খাতুন স্কুলের পিছনে বালুর মাঠে পটকা ফুটানো নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের বাকবিতন্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে স্কুলের পিছনে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথি দেয়াসহ মারধর করে তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তার অবস্থা গুরুতর হলে শুক্রবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পর রমজানের মৃত্যু হয়
পরিদর্শক লোকমান আরও বলেন, ঘটনার পর পুলিশ দুই কিশোরকে করেছে। তাদের একজনের বয়স ১২ বছর, অপর জনের ১৪। লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।










