বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় সিআইপিআরবি কার্যালয় এ সময় বক্তব্য রাখেন সিআইপিআরবি’র ডেপুটি ডাইরেক্টর এডমিন মো: মামুন অর রশিদ ও পলিসি এডভোকেসি ম্যানেজার জুলিয়েট রোজেটি।
আঞ্চলিক স্বমনয়কারী রজত জ্যোতি সেন সঞ্চালনায় গনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তৃতা করেন, আব্দুস সালাম সিদ্দিকী, মো. আসাদুল ইসলাম চিনু, সাইদুল ইসলাম মন্টু, লায়ন মো. শামীম শিকদার, মহসিন খান, আব্দুর রহিম সিকদার, আব্দুল কাইউম সিকদার, মো. আশ্রাফুল হাসান লিটন, হৃদয় হোসেন মুন্না, মো. রেজাউল করীম জুয়েল, মো. সুজন, মো. ফোরকান ইসলাম ইসমরাত, খাইরুল ইসলাম মুন্না ও মো. সুমন মিয়া।
সভায় শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে ১ থেকে ৫ বছর বয়সিদের ক্ষেত্রে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং ৬ বছরের পরে সাঁতার শেখা, ৫ বছরের পরে বাধ্যতামূলক ৬ টিকার মত সাঁতারকে ৭ম টীকা হিসেবে বিবেচনা করা উচিত বলে মতবিনিময় কালে বক্তারা গুরুত্ব আরোপ করে। এ ব্যাপারে সচেতনাতা তৈরিতে গণমাধ্যম কর্মীরা সিআইপিআরবিকে তথা পানিতে ডোবা প্রতিরোধ কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা ও প্রচারের আশ্বাস দেন।
এর আগে দোয়া ও ইফতারের আয়াজন করা হয়।










