নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকে আটক করে পুলিশ।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমানকে আজ ৯ এপ্রিল রবিবার আদালতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে বরিশাল থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে অ্যাম্বুলেন্স গাড়ি চালক রোমান কে পুলিশ তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। রোমানের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের অভিযোগ রয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আতাউর রহমান জানান তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।










