আতিকুর রহমান, ঝালকাঠি
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের অন্যতম দস্য, ১৪ দলর সমন্বয়ক ও মুখপাত্র আমির হাসন আমু এমপি বলেছেন এ দেশে কােনাে শিক্ষানীতি ছিল না। বিগত কােনা সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি। তাদের সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পর শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন করা হয়েছে। এই শিক্ষানীতি সারা বিশ্বের সঙ্গ তাল মিলিয় যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বলা ১২ টায় নলছিটি উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।
আমির হােসন আমু বলেন, শিক্ষা হচ্ছে জাতির মরুদণ্ড, এই মরুদণ্ড উৎপত্তি হয় প্রইমারী শিক্ষা থক। এটা অনুধাবন করতে পারছিলেন বলেই বঙ্গবন্ধু ওই সময়কার সকল প্রাইমারি গুলোকে জাতীয়করণ করলন।
তিনি আরও বলন, আগেরকার মেয়েরা শিক্ষার ব্যপারে আগ্রহী ছিল না, কারণ তাদের এতাে সুযােগ সুবিধা ছিল না। বর্তমানে লেখাপড়া শেষ করেই তাদের চাকরি হচ্ছে। তাদর সমান সুযাগ সুবিধা করে দিয়েছন প্রধামন্তি শেখ হাসিনা।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভােকট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাত আরা নাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মাঃমহিতুল ইসলাম প্রমুখ উপ¯িত ছিলন ।










