জেলা প্রতিনিধি, বরগুনা।
বরগুনার পাথরঘাটায় প্রদীপ (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে।
প্রদীপ কাঠালতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত পংকজের ছেলে। কাঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অঞ্জন ভট্টাচার্য বলেন, প্রদীপের বাবা পংকজ আমার বন্ধু ছিলো। সে মারা যাওয়ার আগে স্ত্রী আশা রানীর মানসিক রোগী ছিলো সে কারণে অস্বাভাবিক মৃত্যু হয়।
একমাত্র সন্তান প্রদীপের লেখা পড়ার দায়িত্ব নেই। কিন্তু পঞ্চম শ্রেণি পর্যন্ত কোন রকম লেখাপড়া করলেও মায়ের মতো মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। নিকটতম স্বজনরা চিকিৎসা করালেও তেমন সুস্থ হয়নি।
হঠাৎ সকালে প্রদীপের লাশ তার বাবা-মায়ের সমাধীর পাশে একটি নিম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারনে এ ঘটনা ঘটে। তবে তার কোন প্রতিপক্ষ আছে এমন দেখা যায়নি।










