বরিশাল প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে ছাত্রলীগের ছয় কর্মীকে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নগরীর জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলের সামনে দুইগ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো-ছাত্রলীগ কর্মী এইচএম রিশাদ মাহামুদ, ইউনিভার্সিটি অব গেøাবাল ভিলেজের ইংরেজী বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মারুফ, ইমন হোসেন, সোহান ইসলাম, এভ্রিল ও খালিদ। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুর সাথে ছাত্রলীগ কর্মী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এইচএম রিশাদ মাহামুদের বিরোধ চলে আসছিলো। রিশাদের সহযোগিদের সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের রাজনীতি করতে নিষেধ করেছিলো টিপু। কয়েকদিন আগে হৃদয় নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিপু। এরজের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে রিশাদসহ ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায় টিপুর নেতৃত্বে ছাত্রদল ক্যাডাররা। গুরুত্বর আহত রিশাদ মাহামুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, কিশোর গ্যাং ‘আব্বা’ গ্রæপের সদস্য রিশাদ। তার গ্রæপের সাথে ছাত্রলীগের অপর একটি গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। রিশাদের সাথে যাদের এ ঘটনা ঘটেছে তারা প্রভাবশালী হওয়ায় পরিকল্পিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে। কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজিম মাহমুদ রাফি নামে একজনকে ধারালো রাম দাসহ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










