ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় স্মার্ট ঝালকাঠি বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি জুয়েল রানার সভাপতিত্বে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসসহ জেলার উপজেলার চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার প্রতিনিধি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা স্মার্ট বিনির্মাণে সুচিন্তিত ধারণা প্রকাশ করেন।
এর মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একত্রিত হয়ে স্মার্ট বাংলাদেশ গঠন, ঝালকাঠি জেলার বর্হ্য ব্যবস্থাপনা ও পরিবেশ এবং জীব ও বৈচিত্র রক্ষা করা, সরকারের পরিসেবাগুলির বাস্তবায়নের ক্ষেত্রে সকল দপ্তরের সমন্বয় সাধন আগামীদিনের সিদ্ধান্ত নিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং তা পরিবেশ বান্ধব হতে হবে। স্মার্ট ঝালকাঠি বিনির্মাণের পূর্ব শর্ত হবে জনমূখী, টেকশই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন।










