ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে জেলায় টিসিবির তালিকাভ‚ক্ত ৫৪ হাজার ৫৭৬টি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। জেলার ৪টি উপজেলায় ও ২টি পৌরসভায় জেলা প্রশাসন কার্যালয়ের গোডাউন থেকে ট্রাকযোগে টিসিবির পন্য নিয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ে সুবিধা ভুগিদের মধ্যে পন্য বিক্রি করা হচ্ছে।
১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তৈল, ৫০ টাকা কেজি দরে ১ কেজি করে বুট, ৬০ টাকা কেজি দরে ১ কেজি করে চিনি ও ৭০ টাকা কেজি দরে ২ কেজি মশুরী ডাল প্রতিটি পরিবারের মাঝে বিক্রি করা হচ্ছে।
সোমবার পর্যন্ত জেলায় ৩০ হাজার ৫০০ শত পরিবারের মধ্যে এই কার্যক্রমের টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। নির্ধারিত ডিলাররা পন্য নিয়ে কমিশন রেখে পন্য বিক্রি করছে।










