ঝালকাঠি প্রতিনিধিঃ
দেশের চলমান জাটকা কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হ”েছ। ২০ জেলার ২০টি উপজেলায় এই সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলা অš‘র্ভুক্ত করা হয়েছে।এই কার্যক্রমকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লতিফা জান্নাতির সভাপতিত্বে টাস্ক ফোর্স কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাহেব আলী এবং এ বিষয়ের উপরে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
সভায় এই সপ্তাহ উপলক্ষ্যে নৌ র্যালি, আলোচনা সভা, সাতার প্রতিযোগীতা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাইকিং, আড়ৎ-বাজার, মাছঘাটে সচেতনতামূলক সভা ও ব্যানার লিফলেট বিতরণ করা হবে। এ বছরের ¯েøাগান হ”েছ করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন।










