কাঁঠালিয়া সদর বাইপাস কাঠালিয়া – ঝালকাঠি।
১৭/৩/২০২৩ ইং
হে কবি শেখ মুজিবুর রহমান
তুমি চির অমর তুমি জাগ্রত তুমি অম্লান
তুমি বাংলার নেতা, জাতির পিতা ,তুমি বিশ্বজুড়ে বিদ্যমান।
তোমার সকল স্মৃতি তুলে ধরবো কবি শাহ্ জামান
তুমি আছো বিশ্ব মাঝে আছো বাঙালির অন্তর জুড়ে
তুমি বাংলার নেতা, জাতির পিতা, বাঙালির প্রাণ।
বিশ্ব ভরে তোমার স্মৃতি আছে জুড়ে আছে কত অবদান
তুমি স্বাধীনতার প্রতীক গাইবো তোমার জয় গান।
তোমার স্মৃতি তুলে ধরবো লিখবো বলবো হারাতে দেবো না তোমার মান,
তুমি শেখ মুজিবুর রহমান ,তুমি শেখ মুজিবুর রহমান।
তোমার ৭ই মার্চের ভাষণে জেগে উঠল বাংলার জনগণ
বাংলাদেশ স্বাধীন করবে তারাবে পাকিস্তানি স্বৈরাচার।
বাঙালি ঐক্য হইল তাদের দিবে না বাংলায় স্থান
ঝাঁপিয়ে পড়লো বাঙালী দেশ স্বাধীন করবে হারাতে দিবে না দেশের মান।
৩০ লক্ষ বাঙালির শহীদ হইল রক্ত দিলো দিল প্রাণ
বাংলাদেশ স্বাধীন হইল শান্তি পাইল উড়ালো স্বাধীনতার নিশান।
স্বাধীনতার প্রতীক তুমি বিশ্বজুড়ে আছো তুমি তুমি চির অমর তুমি অম্লান ধন্য তোমার জীবন খান
তুমি শেখ মুজিবুর রহমান, তুমি শেখ মুজিবুর রহমান।










