কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ উপলক্ষ্যে গরীবদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল।
রবিবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের চারারহাট বাজারে ৮ ও ৯ নং ওয়ার্ডে গরীব নারী পুরুষের মাঝে প্রধান অতিথি হিসেবে মোঃ আতিকুর রহমান রুবেল এ সব বিতরণ করেন।
সেচ্ছাসেবী সংগঠন “রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ” এর উদ্যোগে ব্যবসায়ী সফিকুল ইসলামের সহযোগীতায় ১৭০ জন দরিদ্রদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সালমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাকির হোসেন খান, আনোয়ার হোসেন তোফাজ্জেল প্রমূখ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।










