কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সেচ্ছাসেবী সংগঠন “রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ” এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় দুই শতাধিক নারী পুরুষের মাঝে ঢাকাস্থ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন এর আর্থিক সহযোগীতায় এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল প্রধান অতিথি হিসেবে এ সব সামগ্রী তুলে দেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম তালুকদার। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল প্রতি বছর রমজান আসলে গরিব অসহায়দের মাঝে শারী, লুঙ্গি, পাঞ্জাবী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।










