কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় খালের পানিতে ডুবে মোঃ ইব্রাহিম হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৫ মার্চ শনিবার দুপুরে উপজেলার উত্তর আনইলবুনিয়া গ্রামের চান্দের হাট আশ্রায়ন প্রকল্পের সামনের খালে এ ঘটনা ঘটে।
মৃত ইব্রাহিম হোসেন উত্তর আনইলবুনিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।










