বরিশাল প্রতিনিধিঃ
রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত অনিক জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের রঞ্জিত মিস্ত্রির ছেলে। সোমবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাইচখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, রাস্তা পারাপারের সময় নবীনবরন নামের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় শিশু অনিক। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় চালকসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।










