কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়াতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসন বিষয়ক এক প্রেস ব্রিফিং করেছেন।
আজ ২০ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান, কাঠালিয়া উপজেলার জোড়পুল নামক স্থানে বর্তমান চলমান ক্লাস্টারে একটি আদর্শ প্রসস্থ আশ্রয়ন প্রকল্প নির্মিত হয়েছে। এর অভ্যন্তরে রয়েছে মসজিদ, কবর স্থান, শিশুদের খেলার মাঠ, পার্ক, ও প্রতিটি গৃহের সাথে উঠান কৃষি।
এছাড়াও এ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষম করার জন্য সরকারি উদ্যেগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আসাদাদুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সাংবাদিক মাওলানা মোঃ ছগির হোসেন, মোঃ সরোয়ার হোসেন সিকদার, মোঃ জাকির হোসেন, এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ জাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ। এছাড়া অন্যদের উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বাদল হাওলাদার, মোঃ রাজিব হোসেন, মোঃ ইলিয়াস হোসেন।










