রাজাপুর ও কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরের দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরউজ্জামান মনিরের উদ্যেগে ২১ জন দরিদ্রদের মাঝে ৯ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির চেক তুলে দেন।
চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং বক্তব্য দেন।
অপরদিকে সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১০ জন দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির চেক তুলে দেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।










