বরিশাল ব্যুরোঃ
হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ১৭টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, দেশের বিভিন্নস্থান থেকে এসব মোবাইল ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সাবিহা মেহবুবা, উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ প্রমুখ।










