বরিশাল প্রতিনিধিঃ
গণভবন থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধণ ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয়পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধণ করা হয়।
উদ্বোধণ ঘোষণা করা ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে বরিশালের সদর উপজেলা ও আগৈলঝাড়া উপজেলার মডেল মসজিদ রয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী আগৈলঝাড়া মডেল মসজিদের উদ্বোধণী ঘোষণায় ওই এলাকার মুসুল্লী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে ভার্চুয়ালে কথা বলেছেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন আগৈলঝড়া উপজেলা নির্বাহী অফিাসর মো. শাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে আগৈলঝাড়াপ্রান্তে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাংসদ পঙ্কজ দেবনাথ, নাসরিন জাহান রতœা, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অনুমতি ও নির্দেশক্রমে আগৈলঝাড়াপ্রান্ত থেকে ভার্চুয়ালে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, স্থানীয় নারী মুসুল্লী আফরোজা আক্তার ও দৃষ্টি প্রতিবন্ধী মো. সুমন হাওলাদার।










