ঝালকাঠি প্রতিনিধি:
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠির সহকারি পরিচালক ইন্দ্রাণী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
আলোচনা সভায় ঝালকাঠি প্রেস ক্লাবের সভপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়সহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেয়।
জেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি।










