ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জেলার ৪টি উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়ীত্বশীল কর্মকর্তাদের নিয়ে জবাবদিহি মূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন ডাঃ জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন।
সভায় রবিবার যোগদানকৃত সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শামীম আহম্মেদ ও সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, নলছিটি উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তার ডাঃ শিউলী পারভিন রাজাপুর উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রেজওয়ানুর আলম, কাঠালিয়া উপজেলা প.প কর্মকর্তা তাপস কুমার তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন কর্মসূচি সরকারে নীতিমালা অনুযায়ী সঠিক সময়ে বাস্তবায়ন হয়েছে কীনা যেসকল ক্ষেত্রে কর্মসূচি বাস্থবায়নে বিগ্ন ঘটেছে সেকল বিষয়ে আলোচিত হয়েছে এবং বিবিন্ন পরিসংখ্যান সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেকল বিষয় আলোচিত হয়েছে।









