কাঠালিয়া প্রতিনিধিঃ
সারা দেশ জুড়ে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শন্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর নেতৃত্বে আজ রবিবার ১২ মার্চ সকাল ১১টায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে এসে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু বিমল চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ার্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, জেলা পরিষদ সদস্য এস এম ফায়েজুল আলম ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, যুবলীগ নেতা মোঃ বাদল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপিত মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
বক্তারা সকলে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে রুখে দেওয়ার অঙ্গীকার করে। সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।










