মোঃ শাকিল আহমেদ, বরগুনা।
ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নে ০৮ নং ওয়ার্ডের উত্তর রামনা গ্রামে।
গতকাল ১০ মার্চ বামনা উপজেলার ৩,নং রামনা ইউনিয়নে ৮ নং ওয়ার্ড উত্তর রামনা, গ্রামে জমি জমার বিরোধের জের ধরে, দুই পক্ষের সংর্ঘে তাসলিমা বেগম (৫০), লামীয়া আক্তার (১৮), রাকিবুল হাসান (২৬) তিন জনকে হাসিব মল্লিক, পিতা আবুল মল্লিক গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত অবস্থায় বামনা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তাদের অবস্থা গুরুতর হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে বরিশাল প্রেরন করেন। বর্তমানে তারা বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বামনা থানা পুলিশ জাকির মল্লিক (৪৫) পিতা: ছোমেদ মল্লিক নামে এক জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। নিউজ লেখার পূর্ব পর্যন্ত এই তথ্য জানা গেছে।










