বরিশাল প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মঙ্গলবার সকালে নগরীর সদর রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের স্থায়ী প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একইদিন জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষন ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।










