ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ইউনিয়ন পরিষদ গুলিতেও জবাবদিহীমূলক মাসিক উন্নয়ন সমন্বয় সভা হচ্ছে। ইউপি চেয়ারম্যানরা সভায় সভাপতিত্ব করেন।
এলাকার বাল্য বিবাহ পরিস্থিতি, আইনশৃঙ্খলা, পারিবারিক সংঘাতরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং সরকারি প্রনোদনার সুষম ও বন্টন ইত্যাদি বিষয়ে আলোচিত হয় এবং কোন কোন ইউপি সদস্যদের কর্মকান্ডে ত্রæটি বিচ্যুতি পরিলক্ষিত হলে সেইসব বিষয়গুলি সংশোধন করার পদক্ষেপ গ্রহণ করা হয়।
গত সোমবার ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদের সভাপতিত্বে এই ইউনিয়নের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ইউনিয়ন পরিষদ সচিব আঃ লতিফ মোল্লা সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।










