ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি পরিসেবা প্রদানকারী সরকারি কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপি টুওয়ার্ড ক্যাশলেচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে ঝালকাঠি জেলায়কে ক্যাশলেচ জেলা ঘোষণা করা হবে। জেলায় অনলাইনের মাধ্যমে সকল ধরণের ভূমি পরিসেবা প্রদান করা হবে এবং পরিসেবা গ্রহণের ক্ষেত্রে সরকারি ধার্যকৃত কোন ফি কোন কর্মকর্তা ক্যাশ নিবে না অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিসেবার ফি গ্রহন করবেন।
বিভিন্ন এলাকার ভূমি অফিসগুলোতে বিশেষ করে ভূমি উন্নয়ন কর ভূমি অফিসাররা নগদ গ্রহণ করে রশিদ প্রদান করেন। কিন্তু এখন ১৭ মার্চের পর থেকে ভূমি পরিসেবার ফি কোন কর্মকর্তা নগদ গ্রহন করতে পারবেন না। ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান(পর্চা), জমির ম্যাপ, অনলাইন শুনানি, জলমহালের আবেদন ইত্যাদি পরিসেবা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা দিয়ে থাকেন।
শনিবার সকাল ৯টায় এই কর্মশালার ভার্চুয়ালী উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধনি অনুষ্ঠানে যুগ্ম সচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির, পিএএ কর্মশালার সমন্বয়ক ছিলেন। পরিচালনা করেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ সেলিম, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। কর্মশালায় ৩২টি ইউনিয়নের ভূমি অফিসার ও ৪টি উপজেলার সহকারী কমিশনার ভূমিসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা অংশগ্রহন করছেন।










