বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পঞ্চম জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আযোজনে পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনানুষ্ঠানের উদ্বোধন করেন, বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম ফারুক, উপজেলা ণাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম সিকদার ও বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহসিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘প্রত্যেক ভোটারের নাগরিক অধিকার তার ভোটাধিকার। এ অধিকার রক্ষায় কমিশনের দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অব্যাহত থাকবে।’
মো. সুজন
বেতাগী, বরগুনা
০১৭৬৬৮০৪০০৬










