ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রানী সম্পদ কার্যালয় চত্বরে দিনব্যাপী প্রানী সম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী মেলার উদ্ভোধন করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাহেব আলী বিশেষ অতিথি ছিলেন। মেলায় বিভিন্ন প্রাণী ও পশু-পাখির প্রদর্শণীতে আনা হয়েছে।
এ বছর গবাদি পশুর চেয়ে হাস-মুরগী, বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়েছে। এই অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল ঝালকাঠির মূখার্জী বহুমূখী ফার্মের মুরা জাতের মহিষ। এই জাতের মহিষ প্রতিদিন ২৫-৩০ লিটার দুধ দেয়। অধিক দুগ্ধপ্রদানকারী এই জাতের মহিষ ভারত থেকে আনা হয়েছে।










