কাঠালিয়া প্রতিনিধিঃ
“পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা মাঠে এ মেলার উদ্ভোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্র নাথ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সাংবাদিক অধ্যাপক মোঃ আব্দুল হালিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ মোঃ খাইরুল ইসলাম, অফিস সহকারী মোঃ ইদ্রিস মিয়া, এলএফএ মোঃ ডালিম শেখ, রোদেয়ান, এলএসপি মোঃ শিপন মিয়া, মোঃ সোহেল, পারভীন বেগম প্রমূখ।
মেলায় বিভিন্ন প্রাণী ও পশু-পাখির প্রদর্শণীতে আনা হয়েছে। এ বছর গবাদি পশুসহ হাস-মুরগ ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়েছে।
কাঠালিয়া প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় একদিন ব্যাপী এ প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা চেয়ারম্যানসহ অতিথিরা স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেয়া শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।











