ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ঝালকাঠি জেলা শাখা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মনববন্ধনে ইবতেদায়ী মাদ্রাসার অর্ধশতাধীক শিক্ষক অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, আহবায়ক মাওলানা রফিকুল সালাম, সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান, সদর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।
বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা অর্থের অভাবে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। মানবিক দিক বিবেচনা করে দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনার দাবী জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) লতিফা জান্নাতী স্মারকলীপি গ্রহন করেন।










