বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রয়ারী) শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিআরইউর সহ-সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর সহমান স্বপন, সুশান্ত ঘোষ, মোঃ আলী খান জসিম, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক কামল মাসুদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ ।










